• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে বসতঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কক্সবাজারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সেবামূলক প্রতিষ্ঠান ঈদগাঁও মডেল হাসপাতাল-এর নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের আর্থিক সহায়তার বার্ষিক প্রতিবেদন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় নিজস্ব ভবনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউছুপ আলীর সভাপতিত্বে ও ম্যানেজার আবু বকরের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন,হাসপাতাল অর্থ পরিচালক মাওলানা আবু বক্কর ফরাজী। শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ বজলুর রহমান। 

​এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশের প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, দৈনিক কালের সমাজের প্রতিনিধি শেফাইল উদ্দিন, দৈনিক সৈকতের প্রতিনিধি মিজানুর রহমান আযাদ, দৈনিক প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন, দৈনিক রুপসী গ্রাম ও সকালের সময় প্রতিনিধি এম আবু হেনা সাগর, আজকের কক্সবাজার প্রতিনিধি সেলিম উদ্দিনসহ আরো অনেকে। 

​সভায় বার্ষিক প্রতিবেদন পেশ তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউসুফ আলী বলেন, শুরু থেকে গরীব ও অসহায় মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছি। গত ১ বছরে হাসপাতালের নিজস্ব ফান্ড থেকে গরীব ও দুস্থ মানুষের চিকিৎসায় ১১ লাখ ৮১ হাজার ৭৪৭ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পাশাপাশি, মাতৃকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গর্ভবতী নারীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক টাকা থাকেনা, তাদের জন্য ‘করজে হাসনা’ বা সুদমুক্ত ঋণের ব্যবস্থাও রয়েছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা হাসপাতালের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ আমাদের আনন্দিত করেছে। আমরা এই হাসপাতালের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং ভবিষ্যতেও গরীব রোগীদের জন্য এই সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছি। সভা শেষে মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা