এম আবু হেনা সাগর, ঈদগাঁও
২০২৬-২০২৭ অর্থবছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রি কালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ঈদগাঁও উপজেলায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৯শে অক্টোবর (বৃহস্পতিবার) ঈদগাঁও খালের (রাবার ড্যাম ও বাঁশঘাটা সংলগ্ন) উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সদর, কক্সবাজারের বাস্তবায়নে এই কর্মসূচি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংসিংনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর শুক্কুর,ঈদগাঁও উপজেলা যুব দলের আহ্বায়ক কামাল হোসেন, পোকখালী বিএনপির সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলমসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।