• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
পালবার লিং সেন্টার শিশুসদনের শিক্ষার্থী কোশিক চাকমার জিপিএ-৫ অর্জন, উজ্জ্বল করল মা-বাবার মুখ ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঈদগাঁও খালের উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন  ঈদগড়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

সারাদেশের ন্যায় ঈদগাঁও উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ-মাদ্রাসা) এইচএসসি,আলিম ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। 

৩১শে অক্টোবর (শনিবার) প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ঈদগাঁওর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলমাছিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক,শিক্ষার্থীও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই বছর মাদ্রাসা থেকে ৮৬ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ জন। সে হিসাবে প্রতিষ্ঠানে পাসের হার ৮৯.৫৩ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ২জন শিক্ষার্থী

ইসলামাবাদ এ.জি.লুৎফুল কবির আদর্শ মহিলা আলিম মাদ্রাসা বোর্ড থেকে অনুমোদন পাওয়ার প্রথম বছরে আলিম পরীক্ষায় পাশের হার ৯৬.১৫%। এবার আলিম পরীক্ষার্থী অংশ নিলেন ২৬ জন, পাশ করেন ২৫ জন। জিপিএ ফাইভ পেল ৪ জন।

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজে এইচএসসি পরীক্ষার  ৩৪৩ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ১০৪ জন। পাসের হার ৩০.৩২ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ২জন শিক্ষার্থী।
ইসলামাবাদের মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা থেকে এবারে আলিম পরীক্ষার অংশগ্রহণ করেন ১৮ জন, পাশ করেন ১৪ জন। জিপিএ-৫ নেই। পাশের হার ৭৭ : ৭৮℅। 

২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সেইসব কৃতি শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা