• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়ি কলেজে পাসের হার ৪৫.১২ শতাংশ, জিপিএ- ৪ পেয়েছেন ২ জন বিলাইছড়ি থানায় ১৯৯৫ সালের বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জিপি এ শুন্য  রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে এইচএসসি ফলাফলে বিপর্যয় পালবার লিং সেন্টার শিশুসদনের শিক্ষার্থী কোশিক চাকমার জিপিএ-৫ অর্জন, উজ্জ্বল করল মা-বাবার মুখ ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের

বিলাইছড়ি থানায় ১৯৯৫ সালের বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ১৯৯৫ সালের বন আইনের মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানার এএসআই (নিঃ) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার তিনকোনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিনি অং মার্মাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চিনি অং মার্মা তিনকোনিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম তুরি অং মার্মা।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট রয়েছে। সিআর সাজা মামলা নং-৯৬/৯৫, ধারা-৩৩, বন আইন, ১৯২৭-এর আওতায় তাঁকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারের পর তাঁকে শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা