• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম : অনলাইনে ঝুঁকছে বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন

ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে চলাচলের রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়ে নিলো স্থানীয়রা।
জৈনক বয়োবৃদ্ধা মহিলার লাশটি দাফনের জন্য খাটিয়া নিয়ে যেতে হলো কর্দমাক্ত ধানক্ষেত বা জমির আইল দিয়ে। ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম বোয়ালখালী এলাকায় অমানবিক দৃশ্যর একটি ভিডিও চোখে পড়ে।

জানা যায়, ইউনিয়নের পশ্চিম বোয়ালখালী এলাকায় মৃত্যুবরন করা ব্যাক্তির বসতবাড়ীর সামনে একসময়ে চলাচল রাস্তা ছিল। বতমানে না থাকায় লাশ নিয়ে খাটিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে কবরস্থানে আসতে হলো স্থানীয়দেরকে।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,বাজারের টিন ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, আমার বাড়ীর পাশ্ববর্তী একজন বৃদ্ধা মহিলা মৃত্যুবরণ করেছেন। তার লাশটি খাটিয়া করে নেয়ার মত কোন চলাচল রাস্তা না থাকায় ধানী বিলের উপর দিয়ে নিয়ে যেতে হলো।
ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,পশ্চিম বোয়ালখালী কবরস্থানে যাওয়ার রাস্তা আছে। তবে মারা যাওয়া ব্যাক্তির বাড়ীর সামনের রাস্তা আছে কিনা জানিনা।
চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করে এলাকার মানুষের অধিকার নিশ্চিতের দাবি স্থানীয়দের।

উল্লেখ্য, (৩ নভেম্বর) আসরের নামাজের পর পশ্চিম বোয়ালখালী ফয়জুল করিম কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা