• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা…….  ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত নাইক্ষ্যংছড়িতে কঠিনচীবর দান অনুষ্ঠানে বান্দরবান জেৱা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা লামায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় ঈদগাঁও উপজেলা প্রশাসন উদ্যোগে পালন করা হয়। সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়স্থ উপজেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

এতে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার নবাগত ওসি তদন্ত সোমনাথ,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রাজন পাল মুক্তিযোদ্ধা ডা:মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী,প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সেক্রেটারী সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুচ শুক্কুর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। 

অনুষ্ঠানে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ অংশ গ্ৰহন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজালাল মুনির। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সুলতান। গীতা পাঠ করেন তৃপ্তি দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা