• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা…….  ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত নাইক্ষ্যংছড়িতে কঠিনচীবর দান অনুষ্ঠানে বান্দরবান জেৱা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা লামায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।শনিবার (৭ নভেম্বর) বিকালবেলায় নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত মংচেসা মার্মা লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমিসহ ঘটনাস্থলে যাই এবং নদীপথে মরদেহটি নিয়ে আসি।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রতিবেদক’কে বলেন, লামায় মাতামুহুরি নদীতে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি। এদিকে মংচেসা মার্মার মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্থানীয় পাড়াবাসীর মধ্যে শোকের ছায়া পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা