• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস, রাঙামাটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ. এস. এম. এমরান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আমানত উল্লাহ শাহিন সহ অন্যান্য জজরা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন হেডম্যান রমাকান্ত আমু, সমতোষ চাকমা, সুনিক জ্যোতি চাকমা, কার্বারী সমিতির উপদেষ্টা  অমরজীব চাকমা, কল্প রঞ্জণ চাকমা, কার্বারি সমিতির সাধারণ সম্পাদক  রুপকুমার চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা এবং ইউনিয়ন পরিষদের সদস্য জ্যোতিময় চাকমা প্রমূখ। সভায় সরকারি খরচে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, লিগ্যাল এইড কার্যক্রমের উদ্দেশ্য, সেবাপ্রাপ্তির পদ্ধতি এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, অর্থের অভাবে কোনো অসহায় ও দরিদ্র মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা