সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়িতে ২০২৬-২৭ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবালার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে ফারুয়া, কেংড়াছড়ি ও বিলাইছড়ি ইউনিয়ন থেকে মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মসলাজাতীয় ফসলের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।