• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা চকরিয়ায় ছোট ভাইয়ের দাফনের আগেই নিভে গেল বড় ভাইয়ের প্রাণ, আগুনে দুই হাফেজ ভাইয়ের মৃত্যু নাইক্ষ্যংছড়িতে মানসম্মত শিক্ষাঃ চ্যালেন্জ ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম চিকিৎসাসেবায় প্রাণ ফিরে পেল জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল রাজস্থলীতে রান্নার চুলার আগুনে ৮ টি বসত বাড়ি পুড়ে ছাই। লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাজু ও রিয়াদের জমি দখল চেষ্টার অভিযোগ হুজুরের বিরুদ্ধে

বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ১০টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ. দা.) নাজমুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ জানান, সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সহায়তাপ্রাপ্ত পরিবারের মধ্যে রয়েছেন সুক্ক্যা তঞ্চঙ্গ্যা, বাক্কী চাকমা, মো. মনির, কিরন্যা ও মোসলেম উদ্দিন, সাগর তঞ্চঙ্গ্যা এবং ফারুয়া ইউনিয়নে ৪ জনসহ মোট ১০টি পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা