• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দূর্যোগ ব্যাবস্হপনায় সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা চকরিয়ায় ছোট ভাইয়ের দাফনের আগেই নিভে গেল বড় ভাইয়ের প্রাণ, আগুনে দুই হাফেজ ভাইয়ের মৃত্যু নাইক্ষ্যংছড়িতে মানসম্মত শিক্ষাঃ চ্যালেন্জ ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম চিকিৎসাসেবায় প্রাণ ফিরে পেল জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: নতুন পথে, নতুন স্বপ্নে কলেজ জীবনের শুভ সূচনা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি কলেজের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, অমৃত কুমার চাকমা,ইমরান হোসেন, নিশিতা আজিম, হারুনুর রশিদ, শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ভানময় পাংখোয়া, সোনালী মার্মা, সুদীপ্তা তঞ্চঙ্গ্যাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজজীবনের নতুন অধ্যায়কে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা