সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিলাইছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। মিছিলটি পল্টন ঘাট হতে বাজারে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরে বাজার মাঠে এক বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২৯৯ নম্বর রাঙ্গামাটির আসনে সংসদ সদস্য প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা।উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম নেতৃত্বে সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা( বায়বাবু)।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন
জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল কাদের, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মনির, উপজেলা ছাত্রদের সভাপতি মো. শহীদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।