• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ পটিয়ায় জমি বিরোধের জেরে গাছ কেটে বসতঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত লামায় দিনমজুর ছগির হত্যা মামলায় অন্যতম দুই আসামি গ্রেপ্তার বান্দরবানে শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির  প্রতিবাদে  পটিয়ায় কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির  প্রতিবাদে  পটিয়ায় কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জীবনরক্ষাকারী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং সাধারণ মানুষের চিকিৎসার অধিকার সুরক্ষার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন করেছে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ গেট সংলগ্ন মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ওষুধ কোনো বিলাসপণ্য নয়, এটি মানুষের মৌলিক চিকিৎসার অপরিহার্য উপাদান। লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির 

 সভাপতি জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আনিস উদ্দিন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক শেখ আহমদ, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, মুহাম্মদ ইয়াসিন,  মোজাম্মেল হক, মীর আরিফ, আজিজ, তোফাইল 

 কবির, সুজন, মিন্টু, নয়ন, ফোরকান, অলক ও বিশ্বজিৎ প্রমুখ। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ওষুধের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বাস্তবায়ন, বাজার মনিটরিং জোরদার এবং অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে ওষুধের দাম চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।সারাদেশে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের  পটিয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা