• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ পটিয়ায় জমি বিরোধের জেরে গাছ কেটে বসতঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত লামায় দিনমজুর ছগির হত্যা মামলায় অন্যতম দুই আসামি গ্রেপ্তার বান্দরবানে শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির  প্রতিবাদে  পটিয়ায় কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিলাইছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। মিছিলটি পল্টন ঘাট হতে বাজারে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরে বাজার মাঠে এক বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২৯৯ নম্বর রাঙ্গামাটির আসনে সংসদ সদস্য প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা।উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম নেতৃত্বে সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা( বায়বাবু)।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন

জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি  মো. আব্দুল কাদের,  কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মনির, উপজেলা ছাত্রদের সভাপতি মো. শহীদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন

 

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা