Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই

আকাশ মারমা মংসিং

বান্দরবানে গভীর রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারে থাকা ১৫ টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিন ঘটিকায় সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকায় অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।

এদিকে বাঘমারা বাজারে নাইট গার্ড সুমন দে ও রুপন দাশ বলেন, রাতে আমরা বাজারের ডিউটি অবস্থারত ছিলাম। হঠাৎ করে পঞ্চায়ন দে চায়ের দোকানে আগুন দেখতে পায়। আগুন দেখে আমরা চিৎকার শুরু করি। পরে আমাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে আগুন নিভানো জন্য চেষ্টা চালায়। ততক্ষনে ১৫ টি দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

বান্দরবান ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও মিজানুর রহমান বলেন, ঘটনাটি খবর শুনলে রাত গভীরে ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট টিম আগুনে নিভাতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলের অগ্নিকান্ডে ১৫ টি দোকানপাট পুড়ে ছাই যায়।

বাঘমারা বাজার সভাপতি স্বপন চক্রবর্তী জানান, পঞ্চায়ন চায়ের দোকান থেকে আগুনে সুত্রেপাত ঘটেছে। ঘটনাস্থলে ১৫টি দোকানপাট পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা।

৬নং জামছড়ি ইউনিয়নে চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা বলেন, ঘটনাটি রাত্রে ঘটেছে। অগ্নিকান্ডে ১৫ টি দোকান  পুড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য দেওয়া হবে কিনা সেই ব্যপারে পরামর্শ চলছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বাগমারা বাজারে পঞ্চায়ন দে চায়ের দোকান থেকে রাতে পৌনে তিন ঘটিকায় আগুনের সুত্রপাত হয়ে ১৫টি দোকান পুড়ে গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!