Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

লামায় ২৪ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পেলো ডিগনিটি কীটস

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি :বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় লামা উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৩৮ জন ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষার ডিগনিটি কীটস।

কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে বেসরকারী সংস্থা তহ্জিংডং এসব বিতরণ করে। প্রতি কিটসে রয়েছে একটি করে বালতি, মগ, স্যানোরা, আয়না, জুতা, নেইল কাটার, কটনবার, চিরুনী, রুমাল।

লামা সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মডার্ণ স্কুল এন্ড কলেজ ও হলি চাইল্ড পাবলিক স্কুল ছাত্রীদের হাতে ডিগনিটি কীটস তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সফল দুই বার সদস্য ফাতেমা পারুল।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রকল্পের ম্যানেজার ম্যামাচিং মার্মা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার সাকেরা বেগম, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মাসহ শিক্ষকরা প্রমূখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!