Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

‌বান্দরবানে সারে ২কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি :বান্দরবানের থানচি উপজেলার ৪টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য পানিতে ঢেলে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৯জুলাই) বিকালে বান্দরবান আদালত চত্বরে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৪টি মামলায় ইয়াবা ৭৭,০০০ পিচ ও বিদেশী সিগারেট কালো রংয়ের বড় পেকেট ৭৩টি, বিদেশী সিগারেট ৪৮টি পেকেট আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ২কোটি ৪৭লাখ ১৫ হাজার টাকা।

এসময় আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই শহীদুল ইসলাম ,এস আই আল আমিন মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত ,জিআরও কাউছার, কনস্টেবল আরিফ, কনস্টেবল, সামিউল,কনস্টেবল সাদেক, কনস্টেবল এরফান, কনস্টেবল নাজমুল, আদালতে অফিস সহকারী মুক্তা মজুমদার প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!