Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

বান্দরবানের লামা উপজেলায় রহস্যজনকভাবে গলায় ফাঁস দিয়ে ১ কিশোরীর আত্মহত্যা

লামা প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস দিয়ে রেশমি আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে লামা উপজেলার সদরের ১ নম্বর ওয়ার্ড নুনার ঝিড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রেশমি আক্তার মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নুনার ঝিড়ি গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে।

এ বিষয়ে উক্ত এলাকার ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি সত্যি। পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছেন।

এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, গলায় ফাঁস দিয়ে ১৬ বছরের এক কিশোরী রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি।

এখনো আত্মহত্যার বিস্তারিত কারণ জানা যায়নি, তবে আমরা চেষ্টা করছি এ ঘটনার সত্যতা উদঘাটন করার । আশা করছি খুব দ্রুত আমরা ঘটনার সত্যতা উদঘাটন করতে পারব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!