Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

রাঙ্গামাটিতে জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন বর্তমান সময়ে অর্থের মাপকাঠিতে এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে।
সোমবার (২৫ জুলাই) পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার একথা বলেন।
তিনি আরও বলেন, জেলার শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী।
উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৮ হাজার টাকা করে মোট ১৫৯ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৮ হাজার টাকা করে ৪৬ জন, স্নাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৭৫ জন, স্নাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ১১৯ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৬৪ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৪২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!