Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে ফার্মেসীতে অনুমোদনহীন ঔষধ, জরিমানা আদায়

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও কক্সবাজার ঔষধ প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় কক্সবাজার ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার রোমেল মল্লিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা ভংগের দায়ে মেসার্স জননী ঔষধালয়কে ৩ হাজার টাকা , মেসার্স মাসুদ ড্রাগ হাউসকে ২ হাজার ৫শত টাকা, মেসার্স বিশ্বাস মেডিকেল হলকে ১হাজার ৫শত টাকা এবং মেসার্স জ্যোতিশ্বর ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় প্রায় ৫০হাজার টাকার অবৈধ-অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

কক্সবাজার ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার রোমেল মল্লিক জানান, ঔষধ প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত কাজের অংশ যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!