Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

ঢাকা জেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠন, গাজী রানা সভাপতি, আঃ ওয়াদুদ সম্পাদক নির্বাচিত

রনজিত কুমার পাল (বাবু):ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকা জেলা (উত্তর) শাখা যুব অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

৬১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির গাজী রুবেল রানাকে সভাপতি ও আব্দুল ওয়াদুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাসির হোসেন।
এক বছরের মেয়াদের জন্য শনিবার (৬ই আগষ্ট-২০২২) রাতে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক নাদিম হাসান।

নব গঠিত কমিটির সভাপতি গাজী রুবেল রানা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সাভার, আশুলিয়া ও ধামরাই থানা মিলে ঢাকা জেলা (উত্তর) শাখা যুব অধিকার পরিষদের গঠিত কমিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে।
এছাড়া নব গঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক নাদিম হাসানসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজী রুবেল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!