Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

কুষ্টিয়ায় ভুয়াএডিসি (ডিএমপি) ডিবি আটক

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় জিকে স্কুলের সামনে ট্রাফিক পুলিশের চেকপোষ্ট বসে। এমতবস্থায় ট্রাফিক সার্জেন্ট এস এম নাজমুল শিকদার Apache V4 মডেলের একটি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করার জন্য গাড়ির মালিক দেলোয়ার হোসেনের কাছে মোটরযানের কাগজ চাওয়া হয়। তিনি মটরসাইকেলের কাগজপত্র না দেখিয়ে তিনি নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি পরিচয় দেন। পরবর্তীতে ট্রাফিক সার্জেন্ট তাকে সসম্মানে ছেড়ে দেন। কিন্তু পরবর্তীতে ট্রাফিক সার্জেন্টের সন্দেহ লাগলে তিনি তার উর্দ্ধতন অফিসার টিআই মাহমুদকে জানিয়ে ডিএমপির ডিবি শাখার এডিসিপরিচয় প্রদানকারী ব্যক্তির পিছু নেন। পরবর্তীতে কুষ্টিয়া সদর ভুমি অফিসের সামনে এসে আবারো এডিসি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে গতিরোধ করেন ট্রাফিক সার্জেন্ট নাজমুল। তখন সার্জেন্ট নাজমুল এডিসি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে তার আইডি কার্ড দেখাতে বলেন, তখন তিনি তার আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। তার পরিচয় নিশ্চিত হবার জন্য সার্জেন্ট নাজমুল তার উর্দ্ধতন অফিসারকে জানান। তখন স্থানীয় জনগন ও গনমাধ্যমকর্মীদের জেরাই এডিসি পরিচয় প্রদানকারী ব্যক্তি স্বীকার করেন তিনি একজন ব্যবসায়ী। পরে কুষ্টিয়া সদর থানা পুলিশ ভুয়া এডিসি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!