Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

লোহাগাড়ায় পানিতে ডুবে দু` শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধিঃচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাইজ পাড়ায় পুকুরে ডুবে দু` শিশুর মৃত্যু হয়েছে।

১৫ আগস্ট সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম উপজেলার বড়হাতিয়া মাইজ পাড়ার প্রবাসী মনির আহমদের কন্যা ফাতেমা জান্নাত সুমাইয়া(৯) এবং একই এলাকার প্রবাসী আবু তাহেরের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম রাইসা(৯)। তারা দু`জন মাইজ পাড়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।

নিহতদের আত্মীয় সাইফুদ্দীন জানান, সকাল ৯টার দিকে দু`জন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। তারা সাঁতার জানেনা। তাদেরকে দেখতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি।কোথাও না পেয়ে বাড়ির পিছনের পুকুরে দু`জনকে ভাসমান অবস্থায় দেখলে পেলে তাদেরকে উদ্ধার করে উপজেলার বেসরকারী একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু` শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহতদের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!