Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

কিশোর অপহৃত, কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি-অপহরণের সাত ঘন্টার মধ্যেই অপহৃত তমাল চন্দ্র রায়(১৮) নামে এক যুবককে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।

বুধবার মধ্যরাতে গ্রেফতার অপহরণকারী আহেদ আলীর ছেলে জীবন ইসলাম(১৮), রবিউল ইসলামের ছেলে ফিরোজ ইসলাম(১৯) ও মৃত. মনসুর আলীল ছেলে সোহেল রানাকে(২১) সৈয়দপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

তারা সবাই সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাসটার্মিনাল এলাকার বাসিন্দা এবং কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

জানা যায়, দিনাজপুর জেলার খানসামা উপজেলার দুবলিয়া এলাকার রঞ্জন চন্দ্র রায়ের ছেলে তমাল চন্দ্র রায় সকাল দশটার দিকে সৈয়দপুর বাসটার্মিনাল এলাকায় আসে।

এ সময় খালেক পাম্প সংলগ্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্য কর্তৃক অপহৃত হন তমাল। পরে অপহৃতরা তমালের বাবাকে ফোন করে ২০হাজার টাকা চাঁদা দাবী করেন। এরই মধ্যে অপহরণকারীদের নাম্বারে দেড় হাজার টাকা পাঠায় তমালের স্বজনরা।

বিষয়টি তাৎক্ষনিক ভাবে তমালের বাবা র‌্যাবকে অবহিত করলে বিকেল পাঁচটার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের মাদানী মারকায ফায়াযানে মদিনা জামিয়াতুল মাদিনা ও মাদ্রসাতুল কিতাবখানা এলাকা থেকে তমালকে উদ্ধারসহ অপহরণকারী তিনজনকে গ্রেফতার করে র‌্যাবের অভিযানিক দল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম জানান, র‌্যাব নীলফামারী বুধবার রাতে অপহরণকারীদের থানায় হস্তান্তর করে।
বৃহস্পতিবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!