মোঃ ইসহাক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
৫টি ফার্মেসীতে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ আগস্ট) উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়েরবাজারে অভিযান পরিচালনা করেন করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৪ জন ফার্মেসি মালিককে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ আইনে ২৭ হাজার টাকা এবং
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ মোতাবেক ১ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি