আলীকদম প্রতিনিধি:বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জায়গায় জমি’র বিরোধের জের ধরে নুরুল আমিন নামে একজনের বসতবাড়িতে গভীর রাতে কেরাসিন ও অকটেন দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শফিক উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এমনি একটি অভিযোগ তুলেন বাড়ির মালিক নুরুল আমিন। তিনি বলেন শফিক উদ্দিনের সাথে কিছু দিন আগে জায়গা জমি নিয়ে কথা কাঠাখাঠি হয়ে থাকে। একপর্যায়ে তিনি আমাকে প্রাণ নাশের হুমকিও দেয় তাদের সাথে জায়গা জমি নিয়ে আদালতে বিচারাধীন ও মামলা রয়েছে। তারেই ঘটনার জের ধরে বসতবাড়িতে আগুন লাগিয়ে আমার সপরিবার কে মেরে ফেলার চেষ্টায় আমার বাড়িতে রাতের আধারে আগুন দেন শফিক উদ্দিন বলে অভিযোগ জানান তিনি।
গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কলার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি শফিক উদ্দিন বলেন নুরুল আমিনের বসতবাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি সঠিক এবং বিষয়টি খুবই দুঃখজনক তবে তাদের সাথে জায়গা জমি নিয়ে আমার শাশুড়ীর সাথে মামলা হামলা হয়েছে তাদের জামাই হিসাবে আমাকে জড়ানো চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন আমি এখন অসুস্থ রাতে ঘটনার সময়ে বাড়িতে ঘুম ছিলাম ঘটনাটি ঘটেছে শুনেছি সকালে আমি। অভিযোগকারী আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছেন আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
স্থানীয়’রা জানান গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০মিনিটের দিকে নুরুল আমিনের বসতবাড়িতে আগুনের সুত্রপাত্র হয়। এ খবর শুনে দৌড়ে যায় তার বাড়িতে গিয়ে দেখি আগুন নিভিয়ে গেছে যেখানে আগুন লাগেছে তার অংশের পাশে একটি কেরাসিনের এক লিটারী বোতলও দেখতে পান তারা।
তবে তারা ঘটনা স্থানে গিয়ে কাউকে দেখিনি স্থানীয়’রা নুরুল আমিনের ছোট বোন কুলসুমা আক্তার এর কাছ থেকে জানতে পারেন তখন সময়ে তিনি বাড়ি’র বাহিরে ওয়াস রুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন তখন দেখে তার বড় ভাইয়ের বাড়িতে কয়েকজন মিলে আগুন ধরিয়ে দিচ্ছে। তখন কুলসুমা আক্তার ডাক চিৎকার কারণে আগুন লাগানো লোক গুলো কেরাসিনের বোতলটি রেখে পালিয়ে যায়। তিনি আগুনের তাপে পিছনের একজনকে চিনে পেলেন এবং তার নাম শফিক উদ্দিন নামে লোক বলে জানায়। তার ডাক চিৎকার শুনে বাড়িতে থাকা তার ভাই ও এলাকা বাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আ’নেন বলে স্থানীয়দের জানান কুলসুমা আক্তার।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি