আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে জামালগঞ্জ বাজারে, মরা গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে ঈমান আলী গাজী (৪০) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায়, রবিবার দুপুর ২ঃ১৫ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। ঈমান আলী, পিতা হাসেম গাজী, তাঁর বাড়ি উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
এলাকার লোকজন জানান অসুস্থ হয়ে মরে যাওয়া গরু, জবাই করে সেই মাংস লোকজনের কাছে বিক্রি করেন, ঈমান আলী গাজী। ত্রিমোহনী ইউনিয়নের বরণডালি, সরসকাটি, এলাকা থেকে, গাড়ি যোগে বহন করে জবাই কৃত গরুটি আনছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পান প্রশাসন। তাঁর প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
পরে জব্দকৃত গরুর মাংস জামালগঞ্জ বাজারে স্থানীদের সঙ্গে নিয়ে মাটি চাপা দেওয়া হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি