Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় ৯৩ উপকারভোগী মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি :পরিবেশ দূষণ রোধ ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে তামাক চাষ নিয়ন্ত্রণ ও তামাকের বিকল্প ফসল উৎপাদনে বান্দরবানের লামায় কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রকল্পের উদ্যোগে উপজেলার ৯৩ জন উপকারভোগী প্রান্তিক কৃষকদের মাঝে তামাকে বিকল্প আগামী শীতকালীন সবজি চাষের জন্য বিনামূল্যে ৩০৪ কেজি বীজ প্রদান করা হয়। সোমবার (৩ অক্টোবর) দুপুরে প্রকল্পের উপজেলা কার্যালয়ে এসব বীজ প্রদান উদ্ভোধন করেন। লামায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। কৃষকদের দেয়া হয় লাউ, মিষ্টি কুমড়া, মুলা, টমেটো, লাল শাক, পালং শাক, ধনিয়া, রসূন, পরাশ শীম ও বাদামের বীজ। এছাড়া পরিবেশ রক্ষা করে জমির পোকা দমনের জন্য কৃষকদের হলুদ কার্ড, ফেরমন ও রসূন দ্রবণও প্রদান করা হয়।

এ সময় প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠ সহায়ক প্রিয়াংকা ত্রিপুরা, রিন্টু চাকমা ও নিরতা, হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংহ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রুপসীপাড়া ইউনিয়নের উথোয়াই বাঙ্গালী পাড়ার উপকারভোগী কয়েকজন কৃষক জানান, না বুঝে এক সময় আমরা জমিতে তামাক চাষ করতাম। এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর কর্মকর্তারা উদ্বুদ্ধ করণে বুঝতে পারলাম তামাক চাষে আর্থিকভাবে লাভবান হওয়া গেলেও স্বাস্থ্যহানি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তাই তামাক ছেড়ে এখন সবজি চাষ করছি।

বীজ প্রদানকালে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, উপজেলায় কৃষি জমির একটি বড় অংশে মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ হয়। এসকল জমিতে খাদ্য শস্য চাষ করা হলে তা উপজেলার খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও উদ্বৃত্ত খাদ্য দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

বীজ প্রদানের সত্যতা নিশ্চিত করে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, আগামী ১৫ দিন পর এ প্যাকেজের আওতায় ৯৩ কৃষকের মাঝে ২ হাজার ৬০০ কেজি আলু বীজও প্রদান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!