আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রেক্টর রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, ডাক্তার সৌমেন বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, কেশবপুর সদর ইউপি সচিব হুমায়ুন কবির, মজিদপুর ইউপি সচিব আবুল হোসেন, দফাদার আতিয়ার রহমান, দফাদার আবুল কালাম প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি