রিমন পালিতঃ বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১অক্টোবর ) বেলায় ১২টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন উপস্থিতিতে এসব জব্দকৃত মায়ানমার সিগারেট আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত আলামত ২টি মামলার মায়ানমারের সিগারেট লালও সাদা রংয়ের ১২০টি বড় প্যাকেট ওরিস সিগারেট ও হংহে সিগারেট আইনি প্রক্রিয়া শেষে এসব আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
যার আনুমানিক তিন লাখ ষাট হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃরাকিবুল হাসানও কোর্ট পরিদর্শক এবি সিদ্দিক মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , কনস্টেবল, সাদেক প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি