আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে মাস ব্যাপি কর্মসূচী মোতাবেক আজ কেশবপুর মটর শ্রমিক নেতাদের সংগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের বিষয় নিয়ে শ্রমিক নেতাদের সংগে আলোচনা করা হয়। আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে কেশবপুর উপজেলা শ্রমিক নেতৃত্ববৃন্দ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর সম্মানিত নেতা জনাব রাবেয়া ইকবাল, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য গন মোঃ হেলাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন,সেলিম রেজা, মোঃ আসাদুজ্জামান, মনতোষ দাস, সাংবাদিক আঃ করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, সাংবাদিক আরশাদুল ইসলাম ঝন্টু, শাহনাজ পারভীন, মমতাজ বেগম, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি