Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কেশবপুরের সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কেশবপুর পৌর শহরের বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সিনায়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাইদ, সাংবাদিক মিজান, সাংবাদিক আরশাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক রুবিয়া খানম ও অভিভাবক আব্দুস সাত্তার। আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী অর্ক পাল, তাহসিন জাহান আন্নি, জিনিয়া আফরিন শশী, সামিয়া ইয়াসমিন বুশরা, মারিয়া সুলতানা ইভা, লামিয়া খান শিমু প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন অর্ক পাল। সংগীত পরিবেশন করেন তপস্যা ভৌমিক ও আবু সুফিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!