Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে আজ ৩ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও জাতীয় প্রতিবন্ধী কল্যাণ অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ বিষয়ক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সওরোয়ার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে চারজন প্রতিবন্ধী মাঝে চারটি হুইল চেয়ার বিতরণ করেন।

এই সময় অতিথিরা বলেন প্রতিবন্ধীরা অবহেলার পাত্র নয়। বর্তমানে প্রতিবন্ধীরা এগিয়ে চলেছে নানা কর্মের মাধ্যমে এবং বিশেষ স্বীকৃতি রাখছে আন্তর্জাতিকভাবে। তাই দেশকে পরিবর্তন করার জন্য আমাদের উচিত তাদেরকে প্রতিবন্ধী না ভেবে ভাই ও সহকর্মী ভেবে আন্তরিকতার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সরকার ও এজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং নানামুখী প্রচেষ্টা চালাচ্ছে। এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!