Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন

জসীমউদ্দীন ইতি :ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের ২৪ জোড়া যৌতুক বিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রীষ্টানদের মতে, আজকে তাদের সাকামেন্ট সম্পন্ন হল।
প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়। এ বছরও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিয়ের গ্রাম হতে ছেলে মেয়েরা তাদের অভিভাবকদের নিয়ে এখানে সমবেত হন এবং আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহ কাজ সম্পাদন করা হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী দাস জানান, খ্রীষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকুরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় গণবিয়ে।
বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
জসীমউদ্দীন ইতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!