Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে দিশেহারা চোরা কারবারি চাঁদাবাজ

আমিনুল ইসলাম:নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়িতে কয়েক গরু চোরাকারবারী ও কিছু চাঁদাবাজ গরু ব্যবসায়ীরা মরিয়া হয়ে ওঠেছে, বিজিবির অভিযান থামাতে লবিং দেন দরবার দরকষা কষির খরব লোক মুখে।

তারা একাট্টা হয়ে নানা কৌশলে এসব করছে সীমান্তে বিজিবির অভিযান ধীরগতি করতে।
এ সব চোরাকারবারীরা সীমান্ত পয়েন্টে রাত জেগে পাহারা বসিয়ে বিজিবিকে নজরদারী করতেও সচেষ্ঠ রয়েছে বলে সুত্রে জানা যায়।

স্থানীয় সূত্র গুলো আরো জানান, গেল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে
সীমান্তে উত্তেজনার সূযোগে গবাদি পশু ব্যবসায়ীরা সীমান্তে কুনজর ফেলে।

তারা মিয়ানমার থেকে অবৈধ পন্থায় গরু,মহিষসহ অন্যান্য চোরাই পণ্য পাচার
শুরু করে সিন্ডিকেট করে এ মাসের শেষ সপ্তাহে।
তখন নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীর সংখ্যা ছিলো হাতে গোনা।
সীমান্তের কাছাকাছি বসবাসরত নুরুল আলম সওদাগর জানান,শুরুর দিকে গরু- মহিষ চোরাকারবারী সংখ্যা ছিলো ৫০/৬০ জন।
শ্রমিকের সংখ্যা
শতাধিক।
এখন এর সংখ্যা শত গুণ বেশী। এখন সীমান্তের প্রায় প্রতিটি ঘরে ঘরে গরু ব্যবসায়ীর সহযায়ী সৃষ্টি হয়েছে,
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি মাঠে অভিযান জোরদার করেছে সম্প্রতি এতে দৃশ্যমান ফলাফলও এসেছে।
রাতজেগে সীমান্ত পাহারা দিয়ে আসছে এই শীতের মাঝেও
দূর্গম পাহাড়ি পথ, ছড়া,নালা পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে ১১ বিজিবি
আবদুল মান্নান নামের এক নায়েক সুবেদার নিহত হয়েছে।

সীমান্তের জামছড়ি,ফুলতলী,বিছামারা ও কম্বনিয়া গ্রামের বাসিন্দা জাকের আহমদ,নজির আহমদ,সরওয়ার কামাল ও ফরিদু আলম এ প্রতিবেদককে জানান,বিজিবি মিয়ানমারের অনেক গরু জব্দ করেছে তাদের এলাকা থেকে।
এ সব ছাড়িয়ে নিতে কারবারীরা ভূঁয়া টেক্স/টোল বানিয়ে বিজিবিকে ফাঁকি দেয়ার চেষ্টা করে আসছে।

১১ বিজিবি জোন কমান্ডার ও লেঃ কর্ণেল
মোঃ রেজাউল করিম বলেন, মূলত সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা বন্ধের উপক্রম হওয়ায় তারা এখন বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
যাতে অভিযান বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান,এ চোরাচালানের সাথে জড়িতরা সীমান্তের হাট-বাজার সমূহের ইজারাদারদের কাছ থেকে কৌশলে টোল- টেক্সের রশিদ নিয়ে নির্বিঘ্নে গবাদি পশু নেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত বিজিবি তা প্রতিহত করে আটক অভিযান অব্যাহত রয়েছে।
১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম যোগদানের পর থেকে সীমন্ত সুরক্ষার পাশাপাশি গত ৩ মাসে পৌঁনে ৪ কোটি টাকার অধিক গবাদি পশু জব্দ করতে সক্ষম হয়েছে
সুত্রে জানা যায় আভিযান অভ্যহত থাকবে ১১বিজিবি সকল ধরনের চোরা চালানির বিরুদ্ধে জিরো টলারেন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!