Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কেশবপুরে মজিতপুর বটতলা বিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আরশাদুল ইসলাম :কেশবপুর যশোর ঃযশোরের কেশবপুর উপজেলার মজিতপুর গ্রামের বটতলা বিলে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

আজ মঙ্গলবার বিকালে কেশবপুর উপজেলা মজিতপুর ইউনিয়নের মজিতপুর গ্রামের বটতলা বিলে গ্রামের যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঘোরদৌড় প্রতিযোগিতায় যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, মাগুরা নড়াইলসহ বিভিন্ন জেলার ১৫ টি ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার নারীপুরুষ দর্শকের উপচে পড়া ভীড় দেখা গেছে। দর্শকের ভীড় সামাল দিতে স্বেচ্ছাসেবক বাহীনির পাশাপাশি পুলিশের বিশেষ টিম মোতায়ন করা হয়েছিল।
উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোরের অভয়নগর উপজেলার নিছার উদ্দিন ফকিরের ঘোড়া। তাকে পুরষ্কার হিসাবে দেওয়া হয়েছে নগদ ১০ টাকা। ২য় হয়েছে একই উপজেলার জামির উদ্দিন তাকে পুরষ্কার হিসাবে দেওয়া হয়েছে নগদ ০৮ হাজার টাকা। ৩য় হয়েছেন অভয়নগর উপজেলার হাজী ওসমান তাকে পুরুষ্কার দেওয়া হয়েছে নগদ ০৬ হাজার টাকা। ৪র্থ হয়েছে মাগুরা জেলার হিরু মোল্লা তাকে দেওয়া হয়েছে নগদ ০৪ হাজার টাকা ও ৫ম হয়েছে অভয়নগর উপজেলার মারিয়াম পাভেল তাকে দেওয়া হয়েছে নগদ ০২ হাজার টাকা।
সবশেষে পুরষ্কর বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি মেম্বার গৌতম কুমার রায়। বিশেষ অতিথি মজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংবাদিক মশিয়ার রহমান, ইউপি মেম্বার মহিউদ্দিন বুলবুল, ঘোড়দৌড় কমিটির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন,কার্তিক রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!