• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার! ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে বিএনপির অবস্থান নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায়

মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একই কমিটিতে মোহাম্মদ আব্দুল আজিজ সহ-সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয়ভাবে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কামাল হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন,শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গঠিত পরিচালনা পরিষদ সদস্যরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার পরি বেশ আরও উন্নত করতে ভূমিকা রাখবেন বলে জানা গেছে।

এদিকে নতুন কমিটি গঠিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা