রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারী রবিবার বিকালে বান্দরবান সরকারি পাঠাগার প্রাঙ্গণে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয় ।
বান্দরবান জেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা জান্নাত আরা যুথির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কনভেনিং কমিটির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো , এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবছরের ন্যায় একটা আগমনী বার্তা হিসেবে আমরা এ বসন্ত উৎসব উদযাপন করে থাকি ।
তারই ধারাবাহিকতায় এ বছরও পার্বত্য জেলা বান্দরবানে আমরা বসন্ত উৎসব উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই নতুন প্রজন্মরা এ বসন্ত উৎসবের মাধ্যমে অনেক কিছু জানুক যাতে করে তারা এ গ্রাম বাংলার ঐতিহ্যকে ভুলে না যায়।

তাই অতিথিরা এত সুন্দর একটি অনুষ্ঠানমালার আয়োজন করায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি