Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানে শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন

বান্দরবান  প্রতিনিধি :আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি বাঙালির জীবনে ফিরে এসেছে আবার।

১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ অনেকে। ভাষার জন্য রক্তদানের এই দিনটিকে ‘শহীদ দিবস’ বলা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর স্বীকৃতি দেয়।

রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বান্দরবান সদর পৌরসভার নানান প্রতিষ্ঠান সরকারি বেসরকারি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবস কর্মসূচি শুরু হয়েছে!

এসময়ে দেখা যাচ্ছে বান্দরবানে পৌরসভার মেয়র ইসলাম বেবি সহ নানান প্রতিষ্ঠান,রাজনৈতিকবৃন্দ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,বেসরকারি কর্মরকর্তাও বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্যবৃ্ন্দ প্রমুখ!

দিবসটি উপলক্ষে শহিদ মিনারকেন্দ্র করে দেওয়া বাণীতে দলে দলে আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের তালে তালে নানান দলের যোগ দেয়, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎসবে বান্দরবান জেলার শহরের মহান শহিদ দিবস উদযাপন করেছেন শহিদ মিনারে!

আরও এদিকে বান্দরবান জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এডভোকেট মোঃ জয়নাল আবেদীনসহ সাধারণ সম্পাদক এড,মোঃখলিল তারা বলেন নিজ ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইতিবাচক অবদান রাখবে! আরও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি বলেন আগামীকাল সকালে বান্দরবান জেলায় স্টেডিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানান শিক্ষায় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শ্রদ্ধান অনুষ্ঠান চলমান থাকবে!

এভাবে বুকের রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে বাঙালি জাতি। বিশ্বের ইতিহাসে যা এক বিরল ঘটনা।

বাংলাদেশ ও বাঙালি তাই কোনোদিন ভাষা আন্দোলন এবং এতে আত্মদানকারী বীর শহীদদের ভুলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!