Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিগরপানখালী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত ঝাঁকজমক এবং মনোরম পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন হেলালীর সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামি লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাফর আলম এমপি বলেন, বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা এখন দৃশ্যমান। আর এই ডিজিটাল বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ। ২০৪১ সালকে সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবন যাত্রা, হাতের মুঠোয় থাকবে সবকিছু। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে সেই রূপকথার মতো ‘স্মার্ট বাংলাদেশ।’ আর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা হবেন সেই স্মার্ট বাংলাদেশের সত্যিকারের সুনাগরিক ও সূর্য সন্তান। তিনি আরো বলেন, বর্তমান সরকার সুদক্ষ দেশ পরিচালনা মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছে। যা অতীতে কেউ পারেনি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে দেশকে যেমন উন্নয়নের মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, তেমনি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে বিশ্বের দরবারে হয়েছে আত্মমর্যাদাবান। তাই বর্তমান প্রজন্মের হাতে হবে আগামীর স্মার্ট বাংলাদেশ। এসময় ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন হেলালী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মোঃ আমিন, জি.এন.এ মিশনারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব, শিক্ষানুরাগী ও সমাজসেবক রতন বরণ দাশ, মোঃ জকরিয়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের এমইউপি যথাক্রমে আবদুল হক মানিক, রুজিনা আক্তার, সাজেদা বেগম, তৌহিদুল ইসলাম তুহিন, জমির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষানুরাগী রিদুয়ানুল হক মজিদী, প্রাক্তন ছাত্র ও যুবলীগ নেতা নাঈমুল সিকদার সহ ম্যানেজিং কমিটির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, অজপাড়াগাঁয়ে বিদ্যালয়টি প্রতিষ্টা হওয়ার পর থেকে এই জনপদে যে শিক্ষা বিস্তৃতি লাভ করেছে তা সত্যি চমকপ্রদ। এছাড়াও প্রতি বছর ভালো রেজাল্ট উপহার দিয়ে উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়। এই অবদানের পেছনে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের ভূমিকা প্রশংসার দাবীদার। তিনি বিদ্যালয়ের সুখে-দুঃখে ও উন্নয়ন কর্মকান্ডসহ যেকোন কাজে সর্বদা পাশে থাকবেন বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!