Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভা

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:লামা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভা বান্দরবানের লামায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে। “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়। লামা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

(২৭ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ভবন থেকে র‌্যালীটি শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার বর্মন, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী মোঃ মহিউদ্দিন সহ প্রমূখ ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বলেন, ২০১৩ সালের এ দিনে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাস করা হয়। এর ভিত্তিতে পরিসংখ্যান ব্যবস্থাপনা উন্নয়নে আমূল পরিবর্তন আসে। ২০২০ সালে ২৭ ফেব্রæয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। পরিসংখ্যানের গুরুত্ব বিচেনায় ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার দেশে তৃতীয়বারের মতো পরিসংখ্যান দিবস পালন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, এসময় বলা হত জ্ঞানই শক্তি, আর এখন বলা হয় তথ্যই শক্তি। সময়োপযোগী ও সঠিক পরিসংখ্যানের সাহায্যে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সরকার ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বিবিএসের দায়িত্ব। জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনা করে পরিসংখ্যান অধিদপ্তর। হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বিবিএস কাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!