Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

ফাইতং খেলতে খেলতে লোহার গেটে উঠল ২ শিশু, একজনের মৃত্যু আরেকজন গুরুতর আহত

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে লোহার গেট চাপা পড়ে জাইরিন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও এক শিশু। নিহত জাইরিন নয়াপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানির মেয়ে। আহত মনিকে (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

(৪ লা মার্চ) শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সামনে উঠানে দুই শিশু খেলছিল। এক ফাঁকে শিশুরা খেলতে খেলতে বাড়ির সামনে গেটে উঠলে হঠাৎ এটি খুলে পড়ে যায়। এতে দু’জনই গেটের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে জাইরিনের মৃত্যু হয় এবং মনি গুরুতর আহত হয়।

ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমি গজালিয়া পার্বত্য মন্ত্রীর প্রোগ্রামে চলে আসায় আমার সন্তান ও স্ত্রীকে ওখানে পাঠিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম শেখ বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!