বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই মার্চ) বিকেল ৪ টায় বালাঘাটা পুলিশ লাইন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সভাপতি সোহানা তারিক,এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) মোঃ জাহাঙ্গীর,এডিশনাল এসপি(সদর সার্কেল)মোঃ শাহ আলম এবং সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সালাউদ্দীন,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারি মিনারুল হক,বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এস এম শহীদুল ইসলাম সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পুলিশ রেঞ্জ এর কর্মকর্তা,থানা ইনচার্জ সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এবারের চট্টগ্রাম রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা হতে পুলিশের ১২ টি ফুটবল টিম অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নোয়াখালী জেলা পুলিশ দল এবং বান্দরবান জেলা পুলিশ দল।৯০ মিনিটের খেলায় বান্দরবান জেলা পুলিশ দল ৬-০ গোলে নোয়াখালী পুলিশ দলকে পরাজিত করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বান্দরবান পুলিশ দলেট ১৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় কমল।খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সভাপতি সোহানা তারিক।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি