ডেস্ক নিউজ:বান্দরবানের আলীকদম উপজেলায় স্বামী হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত নারীর নাম হাসিনা বেগম (৫৬)।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।
বান্দরবানে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম জানান, দীর্ঘ শুনানির পর আদালত হাসিনা বেগমের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকার অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা গেছে, আলীকদম উপজেলার বাসিন্দা কোরবান আলীর সঙ্গে সামাজিক ভাবে হাসিনা বেগমের বিয়ে হয়। ১৯৯৩ সালের ২৭ মার্চ আলীকদমের নিজ বাড়িতে খুন হন কোরবান আলী। পরদিন ২৮ মার্চ সকালে নিহতের চাচাতো ভাই এরশাদ মিঞা বাদী হয়ে আলীকদম থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরো জানা গেছে, মামলায় রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম এবং আসামি পক্ষের আইনজীবী কৌশিক দত্ত শুনানিতে অংশ নেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি