আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহার নির্দেশনায়
ঘুমধুম তদন্ত কেন্দ্রের
পুলিশের মাদক বিরোধী অভিযানে ঘুমধুম থেকে বিদেশী বিয়ারসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(০৯ মার্চ) রাত পৌনে একটার দিকে
ঘুমধুম ইউনিযনের
বড়বিলস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঁচা রাস্তার উপর থেকে ১৪৪ বোতল ক্যান বিদেশী বিয়ার (১২%)সহ ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে আরও দুই পাচারকারী পালিয়ে যায় বলে পুলিশ সুত্রে জানাযায়।
আটককৃত আসামীরা হলেন নাইক্ষ্যংছড়ি থানার মগঘাট এলাকার মৃত দীলিপ হোসেনের পুত্র ১।শাকিল -১৭ অপরজন টেকনাফ থানার নোয়াপাড়া ১ নং ওয়ার্ডের কবির আহাম্মদের পুত্র মিজানুর রহমান -১৬
পলাতক আসামীরা হল: ঘুমধুম বড়বিল ৭নং ওয়ার্ড’র ফরিদ আলমের পুত্র মোঃ জিল্লুর রহমান-২৬ও একই এলাকার বিদর্শন বড়ুয়ার পুত্র রাজেশ বড়ুয়া প্রকাশ আব্বুইয়া-২৫
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে নামে পুলিশের সঙ্গীয় ফোর্স। এ সময় বিদেশী বিয়ারসহ ২ দুজনকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদেরকেও গ্রেফতারের অভিযান চলমান আছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন, গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। এবং পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি