Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় গলায় ফাঁস দিয়ে নারী উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা সরকারি হাসপাতালের এক নারী উপ-সহকারী মেডিকেল অফিসার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসারের দায়িত্বে রয়েছে। (১০ মার্চ) শুক্রবার রাত সাড়ে ৭টায় নিহতের শশুর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত উপ-সহকারী মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা লামা পৌরসভার মধুঝিরি এলাকার মো. শওকত ও লামা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনা আক্তারের মেয়ে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে সাবরিনা তারান্নুম মেঘলা ও তার স্বামীর সাথে কিছু মনমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে মেঘলাকে তার বাবা এই বিষয়ে শাসন করলে সে বাবার উপর অভিমান করে শশুর বাড়িতে চলে যায় এবং শুক্রবার রাত সাড়ে ৭টায় শশুর বাড়ির দ্বিতীয় তলায় শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!