Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

থানচিতে বঙ্গবন্ধুর ১০৩জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

থানচি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদায় বান্দরবানে থানচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে জন্মদিন দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন- উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণবৃন্দ।

পরে সকাল সাড়ে দশ টায় উপজেলা মিলনায়তন হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।

এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মুজাহিদ, আমার বাড়ি আমার খামার উপজেলা ব্যবস্থাপক জমির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রায়হানুর কাদের প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী দল ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!