Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বার ও স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়। এরপর সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। এ সময় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব আ.ক.ম হুমায়ুন কবির, ইউপি সদস্য যথাক্রমে, ১নং ওয়ার্ডের নুর মোহাম্মদ, ২নং ওয়ার্ডের আবদুল হক মানিক, ৩নং ওয়ার্ডের রফিক আহামদ, ৪নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম তুহিন, ৫নং ওয়ার্ডের জমির উদ্দিন, ৬নং আবুল হাসেম, ৭নং ওয়ার্ডের আবু তাহের, ৮নং ওয়ার্ডের রফিক আহামদ ও ৯নং ওয়ার্ডের মহি উদ্দিন উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাজেদা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের রোজিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মুর্শিদা বেগম। এছাড়াও স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামিলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ওপর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী”র সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্য এবং দেশের উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!