Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানের থানচি বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চিংথোয়াই অং মারমা : থানচি প্রতিনিধি: থানচি বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫৩ দোকান বশীভূত হয়েছে ।

আজ বুধবার(২২ মার্চ) সকালে আনুমানিক সাড়ে ৫টা দিকে বলি বাজারে এই অগ্নিকাণ্ডে ঘটে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বলি বাজারে জামাল নামক চা বিক্রিটা দোকানে প্রথমে আগুন ছড়াছড়ি দেখতে পান, এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ব্যবসায়ীদের হিসাবে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!