Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় দুইদিন নিখোঁজের পর মাতামুহুরী নদীতে শিশুর লাশ উদ্ধার

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় লামার মাতামুহুরী নদীর শিপাতলী পাড়ায় পানিতে ভেসে আসা পান ব্যবসায়ী আবুল হোসেন ও জোসনা বেগমের ১২ বছর বয়সী শিশু মো.ওয়াহেদ নামে এক শিশুর লাশ আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকাস্থ মাতামুহুরী নদীতে পাওয়া গেছে। শিশুটির লাশ এই মুহুর্তে লামা সরকারি হাসপাতালে রয়েছে।

জানা যায়, শিশুটি বমু বিলছড়ি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ০২ দিন যাবৎ ছেলেটি নিখোঁজ ছিল। কিভাবে শিশুটির লাশ আলীকদম উপজেলার কানামাঝি ঘাট এলাকায় গেল তা জানেনা পরিবার।

(২৬ মার্চ) রবিবার দুপুরে ৩১ বীর আলীকদম জোনের আওতাধীন উপজেলার শিবাতলী পাড়া নামক এলাকার মাতামুহুরি নদীর পানিতে শিশুর লাশ ভেসে আসতে দেখে স্থানীয় জনসাধারণ। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে প্রশাসনকে অবহিত করে এবং লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!